
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:২১

নতুন অর্থবছরের শুরুতেই দেশের রপ্তানি খাত ইতিবাচক প্রবৃদ্ধির বার্তা দিয়েছে। জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা আগের মাস জুনের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেশি। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। তবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান আগামী মাসগুলোর রপ্তানি প্রবৃদ্ধির জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
