বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

ঈদের আগে দেশে বাড়ল রিজার্ভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ২:০

শেয়ার করুনঃ
ঈদের আগে দেশে বাড়ল রিজার্ভ

পবিত্র ঈদুল আজহার আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ২০ বিলিয়ন ডলার বা এক হাজার ৯২০ কোটি ৯৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৪৫২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকসূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। 

আরও

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

আমদানি বন্ধে হিলিতে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, বিপাকে ক্রেতা

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ১৯ দশমিক ২১ বিলিয়ন। মাসের শুরুতে অর্থাৎ ৫ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন।

তবে, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এটি প্রকাশ করা করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।

আরও

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন

রমজানে হিলি বন্দরের আমদানি রফতানি সময়সূচি পরিবর্তন
রিজার্ভ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারের ঘরে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ।

সূত্র বলছে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ ও এপ্রিল মাসের দায় মেটানোর পর মে মাসের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ কমে দুই হাজার ৩৭৭ কোটি ডলারে নেমে আসে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ নামে এক হাজার ৮৩২ কোটি ডলার। কিন্তু ওই সময় প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে।

আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ১১ কোটি মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ এক হাজার ৪৭৫ কোটি ডলারে নামিয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি মা কচ্ছপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি মা কচ্ছপ

আজ ঘোষণা হচ্ছে অদিতা হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায়

আজ ঘোষণা হচ্ছে অদিতা হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায়

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

প্রাথমিক শিক্ষায় নতুন কর্মসূচি, প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন কর্মসূচি, প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতির ইঙ্গিত পাওয়ার পর বুধবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়। খবরটি প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। বিশ্লেষকদের ধারণা, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে হরমুজ প্রণালিতে আটকে থাকা তেল সরবরাহ আবার বৈশ্বিক বাজারে ফিরে আসতে পারে, যা সরবরাহ বাড়িয়ে দাম আরও কমিয়ে দিতে

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

আবার বাড়লো সোনার দাম, বাজারে নতুন ধাক্কা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

যুদ্ধ সংকটে বাংলাদেশের পাশে আইএমএফ বিশ্বব্যাংকের সহায়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত সংস্থা দুটির বসন্তকালীন বৈঠকের (স্প্রিং মিটিং) ফাঁকে উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বর্তমানে ১১ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, আগামী

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। হিসাব অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার প্রবাসী আয়। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে মূল্যবান ধাতুটির বাজারে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে দাম নেমে