
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০:৪৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ভারত থেকে নারিকেল বোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই দুটি ট্রাকে ১০০০ বস্তায় ৫০ টন নারিকেল আমদানি হয়েছে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানায়, ভারতের তামিলনাড়ু রাজ্যের এনায়েতপুর এলাকার আনান্দান এন্ড কোম্পানি নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব নারিকেল রপ্তানি করেছে।

বাংলাদেশের হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারিকেল আমদানি করেছে। ভারত থেকে প্রতিটন নারিকেল আমদানিতে ২৫০ ডলার খরচ পড়েছে বলে আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত টেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে ভারতের তামিলনাড়ু রাজ্য হতে আমার আমদানিকারক প্রতিষ্ঠানের নামে হিলি স্থলবন্দর দিয়ে ৫০ টন নারিকেল আমদানি হয়েছে। এই প্রথম ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রথম নারিকেল আমদানি হলো। ভারতে প্রতিটন নারিকেল কিনতে ২৫০ ডলার খরচ পড়েছে। আমার প্রতিষ্ঠানের নামে কালপরশু আরও ৬ ট্রাক নারিকেল আসবে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, 'বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন নারিকেল আমদানি হয়েছে। ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে নারিকেল আমদানি হল। বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারিকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সন্ধা সাড়ে ৭টার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।