মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

১০ মাসে বাণিজ্য ঘাটতি এক হাজার ৪২২ কোটি ডলার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১৯:৩০

শেয়ার করুনঃ
১০ মাসে বাণিজ্য ঘাটতি এক হাজার ৪২২ কোটি ডলার
রফতানিতে নেতিবাচক প্রভাবে বৈদেশিক বাণিজ্যে বড় ঘাটতির মুখে প‌ড়ে‌ছে বাংলাদেশ। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দাড়িয়েছে এক হাজার কোটি ৪২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ ২০ হাজার ৯০০ কোটি টাকা। বহির্বিশ্বের সঙ্গে লেনদেনে বাংলাদেশের অবস্থাও ঋণাত্মক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, রফতানি বাণিজ্যে বড় ধাক্কার কারণে বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে। বছরের শুরু থেকে ইউরোপ আমেরিকাসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে লকডাউনের ফলে স্বাভাভিক কার্যক্রম বন্ধ থাকে। অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্য। এতে নেতিবাচক ধারায় থাকা দেশের রফতানি আয় ফেব্রুয়ারির পর থেকে ব্যাপক হারে কমতে থাকে। অন্যদিকে অর্থনীতি চাঙ্গা রাখার প্রধান সূচক রেমিট্যান্স আয়ও চলতি বছরের মার্চ ও এপ্রিলে অনেক কমে যায়। এসব কারণে বাণিজ্যে বড় ক্ষতির মধ্যে পড়েছে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১০ মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে দুই হাজার ৮৭৫ কোটি ৩০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৪ হাজার ২৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসেবে এপ্রিল শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৪২২ কোটি ১০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (বিনিময় হার ৮৫ টাকা ধরে) দাঁড়ায় এক লাখ ২০ হাজার ৮৭৮ কোটি টাকা। ঘাটতির এ অঙ্ক ২০১৮-১৯ অর্থবছরের একই সময় ছিল এক হাজার ৩৯৭ কোটি ৮০ লাখ ডলার।আলোচিত সময়ে আমদানি কমেছে ৮ দশমিক ৭৭ শতাংশ। রফতানি কমেছে ১৩ দশমিক ২০ শতাংশ। তবে রেমিট্যান্স বেড়েছে ১১ দশমিক ৭১ শতাংশ।

আরও

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত
বাণিজ্য ঘাটতির বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, মহামারির ফলে দেশের রফতানি আয় ও রেমিট্যান্স কমছে। একই কারণে আমদানি কমার পরও চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দেখা দিয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। গত মার্চ মাস থেকে বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। যার কারণে বড় বাণিজ্য ঘাটতির সঙ্গে লেনদেন ভারসাম্যেও ঘাটতি নিয়ে চলতি অর্থবছর শেষ করতে হবে বাংলাদেশকে।

সারাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলেও সেপ্টেম্বর থেকে তা ঋণাত্মক হয়েছে। এপ্রিল শেষে লেনদেন ভারসাম্যে ঘাটতি ৪.১৩ বিলিয়ন ডলার দাড়িয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসেবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো। কিন্তু গত কয়েক বছর উদ্বৃত্তের ধারা অব্যাহত থাকলেও গেল অর্থবছরে ঋণাত্মক ধারায় চলে গেছে। এপ্রিলেও এ ধারা অব্যাহত রয়েছে।

চলতি ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল শেষে চলতি হিসাবে ৪১২ কোটি ৫০ লাখ ডলার ঋণাত্মক হয়েছে। যা আগের অর্থবছরে একই সময়ে ঋণাত্মক ছিল ৫৩২ কোটি ২০ লাখ ডলার। তবে চলতি অর্থবছরে সার্বিক রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে প্রথম ১০ মাসে সামগ্রিক লেনদেনে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬২ কোটি ৩০ লাখ ডলারে। যা গত অর্থবছরের একই সময়ে সামগ্রিক লেনদেনে ৫৯ কোটি ডলার ঘাটতি ছিল।আলোচিত সময়ে সেবা খাতে বিদেশিদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে ৮৫৩ কোটি ৪০ লাখ ডলার। আর বাংলাদেশ এ খাতে আয় করেছে মাত্র ৫৪২ কোটি ৩০ লাখ ডলার। এ হিসেবে ১০ মাসে সেবায় ঘাটতি দাঁড়িয়েছে ৩১১ কোটি ১০ লাখ ডলারে। যা গত ২০১৮-১৯ অর্থবছরের একই সমেয় ঘাটতি ছিল ২৬৩ কোটি ৭০ লাখ ডলার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আলোচিত সময়ে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৩৬৮ কোটি ডলার, এর মধ্যে নিট বিদেশি বিনিয়োগ ১৮৭ কোটি ৭০ লাখ ডলার। যা গত অর্থবছরের চেয়ে এফডিআই কমেছে ১৪ দশমিক ৩৬ শতাংশ ও নিট কমেছে ২০ দশমিক শূন্য ৬ শতাংশ।শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) নেই বললেই চলে। গত অর্থবছরেও দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কম ছিল। এবার আরও খারাপ অবস্থায় চলে গেছে।২০১৯-২০ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (নিট) এসেছে মাত্র ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল এর ২০ গুণের বেশি; ১৪ কোটি ৬০ লাখ ডলার।

আরও

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সর্বশেষ সংবাদ

ঈমান ও আমল মানুষের জীবন গঠনের মূল ভিত্তি

ঈমান ও আমল মানুষের জীবন গঠনের মূল ভিত্তি

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের বিলমানুষমারি গ্রামের পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে আসাদুল ইসলাম বাড়ি থেকে বের হন। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি না ফেরায় পরিবার তাঁকে খোঁজাখুঁজি শুরু

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায়  এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীপাড়ের বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন অংশে নদীর পানি দ্রুত তীর গ্রাস করছে। কোথাও কোথাও মাটি ধসে সরাসরি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে ঘাট এলাকার

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে