
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৪৩

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে একটি কাঠের নৌযান থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে। অপর ৬৫ জন মালয়েশিয়া যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার বলে জানিয়েছে নৌবাহিনী। তাদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ও নারীও রয়েছেন।
