
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তাদের হাতে দেশে ফেরার বিমানের টিকিট থাকলেও শেষ পর্যন্ত আর বিমানে ওঠা হয়নি।
