
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
