প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

কুমিল্লার দেবীদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে অপর এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে পূবালী ব্যাংক দেবীদ্বার শাখার ভেতরে এ ঘটনা ঘটে। টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহক মো. জাকির হোসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রোববার মধ্যরাতে দেবীদ্বার থানায় মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
