
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
