প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

কুমিল্লার দেবীদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি ফার্মেসিকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির দায়ে দুটি বাসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
