প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে তামান্না বলেছেন, ‘জোর করে হোক কিংবা নিজের ইচ্ছায় হোক, যেভাবেই এসে থাকি, এসে তো পড়েছিই। এখন এখানেই থাকব।’
