প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিন ধরে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উপজেলার ৭০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
