প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২০:৫৭

ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত মাগরিবের আজানের পর ঘর থেকে বের হতে পারতেন না বলে জানিয়েছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তখন বিষয়টি যন্ত্রণা মনে হলেও এখন মায়ের সেই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি।
