প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা বন্ধ ও নৌকাবাইচ নিয়ে জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দাবি না মানলে শনিবারের এনসিপির কর্মসূচি বয়কট ও প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।
