
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত চলা দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনশ্রমিকরা।
