
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৫৯

সাভারের আশুলিয়ার বাইপাইলে ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয় ব্যবহার করে অবৈধভাবে নকল কনডম ও অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধের কার্যক্রম চালানোর অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়।
