প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৬

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
