প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৬:৪১

কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় পেট্রোল দিয়ে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইউনুস আলী ওই গ্রামের নূর ইসলামের ছেলে।
