প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ৯:০

খুলনা নগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ১০টার মধ্যে শিশু বাগান আশি বিঘা এলাকায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মঞ্জুরুল ইসলাম (২২) ও নাজমুল (১৯)।
