প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩৯

রাঙ্গামাটি সদর উপজেলার জিবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় প্রতিবেশী এক যুবকের হাতে রিপন চাকমা নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রিপন চাকমার বয়স ১২ বছর। সে কাপ্তাই উপজেলার হরিণছড়া এলাকার লক্ষছা চাকমার ছেলে। এ ঘটনায় স্বপন চাকমা নামে ২২ বছর বয়সী এক যুবক পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।
