প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৮:১৬

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের হামলার শিকার হয়েছে এফবি মিম নামের একটি মাছ ধরার ট্রলার। সশস্ত্র ডাকাতদের হামলায় ট্রলারের ১২ জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ, জাল, জ্বালানি তেল, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
