প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৫৯

টানা কয়েক দিনের বৃষ্টি এবং ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট অঞ্চলের অন্তত ছয়টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে ত্রিপুরা থেকে নেমে আসা প্রবল স্রোতে মনু নদীর বাঁধ ভেঙে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বহু গ্রাম প্লাবিত হয়েছে। একইভাবে বানিয়াচংয়ে খোয়াই নদীর বাঁধ ভেঙে ফসলি জমির ক্ষতি হয়েছে।
