প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১১:৮

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা, ইটাই ও বাশমুরি গ্রামে এক রাতে ধারাবাহিকভাবে ১০টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের এ ঘটনায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাতজুড়ে ঘটে যাওয়া এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
