
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৬

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও প্রিয়জন হারানোর শোকে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।
