
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৭:৩৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ মতবিনিময় সভা করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
