
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:৫৮

গাজীপুরের কালিয়াকৈর সদর বাজার, চন্দ্রা, মৌচাক ও সফিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ কাঁচা কলা কৃত্রিম উপায়ে পাকিয়ে বাজারজাত করার অভিযোগ উঠেছে। অধিক লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা ফরমালিন ও ক্যালসিয়াম কার্বাইডের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল।
