পবিত্র মাহে রমজান উপলক্ষে উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় হচ্ছে।
৩ মার্চ মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর পোষ্ট অফিস মোড়ে বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেজবাহুল হক, উলিপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।