প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:২৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার এক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি তার প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করেন।
