সোমবার, ১৫ জুন, ২০২৬২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে ভূমি দখল ও শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:২৩

শেয়ার করুনঃ
দেবীদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে ভূমি দখল ও শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে স্কুল প্রতিষ্ঠার নামে এক কৃষকের ২০ শতাংশ পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও বনায়নকৃত প্রায় ১৭৫টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় দেবীদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের জন্য জমি না দেওয়ায় হাবিবুর রহমানের ওপর শুরু হয় চাপ ও হুমকি। সম্প্রতি রাতের আঁধারে ভেক্যু দিয়ে তার জমির মাটি কেটে রাস্তা তৈরি করা হয় এবং প্রকাশ্যে শতাধিক গাছ কেটে ফেলা হয়। জীবননাশের হুমকিতে গ্রাম ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি।

ঘটনাস্থল পরিদর্শনে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয়দের মধ্যে এ নিয়ে দ্বিমতপূর্ণ তথ্য পাওয়া যায়। স্থানীয় কয়লা ব্যবসায়ী মো. শাহনেওয়াজ শাহীন ও তার সমর্থকরা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিতে শাহনেওয়াজ শাহীন স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। গ্রামের কয়েকজনের সম্মতিতে জমি নির্ধারণের সময় হাবিবুর রহমানের জমির একটি অংশে রাস্তা নির্মাণের প্রয়োজন হলে কিছু গাছ কাটা হয়। কিন্তু এখন তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

আরও

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার
অন্যদিকে কৃষক হাবিবুর রহমান বলেন, ‘আমার ২০ শতাংশ পৈত্রিক জমি জোর করে নিতে চায় শাহীন ও তার সমর্থকরা। আমি রাজী না হওয়ায় ৯ সেপ্টেম্বর তারা প্রথমে ২৫টি গাছ কেটে ফেলে, পরে ২৫ অক্টোবর আরও ১৬০টি গাছ কেটে নেয়। থানায় অভিযোগ করার পরও হুমকি অব্যাহত থাকায় জীবন বাঁচাতে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি।’

ভুক্তভোগীর আত্মীয় মো. সাইফুল ইসলাম অভিযোগ করেন, স্কুল প্রতিষ্ঠার কথা বললেও উদ্দেশ্য আসলে খাসজমি দখল করে এবং সৌন্দর্য বর্ধনে হাবিবুর রহমানের জায়গা নিয়ে মাছের প্রজেক্ট করা। কারণ, এলাকায় ইতোমধ্যে অর্ধ কিলোমিটারের মধ্যে কামিল মাদ্রাসা, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় ও চান্দপুর উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাস্তাঘাট নেই, অনুন্নত একটি এলাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে স্থানীয় বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম ও শরীফ হোসেনসহ কয়েকজন বলেন, গ্রামবাসী ৯৯ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ খাস ও ৭৭ শতাংশ মালিকানাধীন জমি নিয়ে স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছে। হাবিবুর রহমানের জমির বিপরীতে বিনিময়ে আরও ১৭ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে আগামী ৩০ অক্টোবর থানায় বৈঠক হওয়ার কথা রয়েছে। স্কুলটি প্রতিষ্ঠা হলে এ এলাকার মানুষ আলোকীত হবে।

স্কুল প্রতিষ্ঠাভূমি দখল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং উভয় পক্ষকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন।

আরও

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা–মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন ‘অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে আগামী শুক্রবার থানায় ডেকেছি, সমাধান না হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি জানতে পেরে এসিল্যান্ডকে বলে দিয়েছি বিষয়টি তদন্ত করে দেখার জন্য।

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের বিলমানুষমারি গ্রামের পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে আসাদুল ইসলাম বাড়ি থেকে বের হন। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি না ফেরায় পরিবার তাঁকে খোঁজাখুঁজি শুরু

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায়  এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীপাড়ের বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন অংশে নদীর পানি দ্রুত তীর গ্রাস করছে। কোথাও কোথাও মাটি ধসে সরাসরি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে ঘাট এলাকার

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে