বুধবার, ২৪ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভিক্ষাবৃত্তি ছেড়ে বাদাম বিক্রেতা খলিলুর রহমান

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

শেয়ার করুনঃ
ভিক্ষাবৃত্তি ছেড়ে বাদাম বিক্রেতা খলিলুর রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে দেখা মেলে প্রতিবন্ধী খলিলুর রহমানের। আগে ভিক্ষাবৃত্তি করে সংসার চালালেও সম্প্রতি বাদাম বিক্রি শুরু করেছেন তিনি। হাতে ছোট ছোট পলিথিনের প্যাকেটে বাদাম নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ফেরেন এই বিক্রেতা।

জন্মলগ্ন থেকেই খলিলুর রহমানের দুই হাত এবং এক পা বিকলাঙ্গ। চিকিৎসায় বহু টাকা খরচ করেও সুস্থ হতে পারেননি। সংসারে অভাব আর শারীরিক সমস্যায় একসময় তিনি বাধ্য হন ভিক্ষাবৃত্তিতে নামতে। পরে পরিবারের জন্য এবং নিজের আত্মসম্মানের তাগিদে এই পেশা ছেড়ে ব্যবসা শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন জানান, তিনি নিয়মিত অসহায় মানুষদের সাহায্য করেন। সম্প্রতি খলিলুর রহমান তার দোকানে মাংস নিতে এলে তাকে ভিক্ষাবৃত্তি ছেড়ে ছোট ব্যবসা শুরু করতে পরামর্শ দেন এবং কিছু পুঁজি দেন। সেই মূলধন নিয়েই বাদামের ব্যবসা শুরু করেন খলিলুর রহমান।

আরও

টেকনাফে টানা বর্ষণে পাহাড়ধ্বসের শঙ্কা: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

টেকনাফে টানা বর্ষণে পাহাড়ধ্বসের শঙ্কা: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

বর্তমানে প্রতিদিন প্রায় ২০০ প্যাকেট বাদাম বিক্রি করে খলিলুর রহমান। দৈনিক বিক্রি প্রায় ২ হাজার টাকা হলেও লাভ থাকে ৫০০ টাকা। সংসার চালানো, বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচ মেটাতে এই আয় যথেষ্ট নয়। তাই তিনি স্থানীয়দের আহ্বান জানিয়েছেন তার কাছ থেকে বাদাম কিনে সহযোগিতা করার জন্য।

ব্যবসায়ী মুহম্মদ কালু গাজী জানান, আগে খলিলুর রহমান ভিক্ষা করলেও এখন তিনি বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এ পরিবর্তন তাকে অনুপ্রাণিত করেছে। সমাজের অন্যদের জন্য এটি একটি উদাহরণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

খলিলুর রহমান বলেন, ভিক্ষা করে দিনে অনেক টাকা পেলেও তৃপ্তি পেতেন না। মানুষের কাছে হাত পাততে লজ্জা হতো। এখন নিজের পরিশ্রমে অল্প আয় করেও তিনি মানসিক শান্তি পান। এতে তার আত্মসম্মান ও সামাজিক মর্যাদা বেড়েছে বলে তিনি মনে করেন।

তিনি আরও জানান, আর্থিক সহযোগিতা পেলে তিনি এই ব্যবসাকে আরও বড় করতে চান। এতে তার সন্তানদের পড়াশোনা ও পরিবারের খরচ বহন সহজ হবে। সমাজের সহৃদয় ব্যক্তিদের প্রতি তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

ভিক্ষাবৃত্তি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজনৈতিক কর্মসূচি ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

রাজনৈতিক কর্মসূচি ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, প্রতিবন্ধী খলিলুর রহমানের এই উদ্যোগ প্রশংসনীয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসা শুরু করা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ব্রিজে ধাক্কা লেগে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা’ নামের যাত্রীবাহী বাসটি

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। ‎মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার  পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল  মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে