রবিবার, ২১ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোপালগঞ্জ-মাদারীপুর পথে এনসিপি বহরে ফের হামলা, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

জেলা প্রতিনিধি - গোপালগঞ্জ
জেলা প্রতিনিধি - গোপালগঞ্জ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৫:৪৭

শেয়ার করুনঃ
গোপালগঞ্জ-মাদারীপুর পথে এনসিপি বহরে ফের হামলা, সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ থেকে মাদারীপুরগামী গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নিরাপত্তার জন্য তাদের রাখা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। পুলিশ বাহিনীর প্রাথমিক পদক্ষেপে আরেকটি বড় রকমের সংঘর্ষ এড়ানো গেলেও বহরের অপর অংশ এখনও হামলার শঙ্কায় রয়েছে।

এনসিপির নেতাদের অভিযোগ, গাড়িবহরের একটি অংশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, যাতে কর্মসূচির ধারাবাহিকতা নষ্ট হয় এবং আন্দোলন বাধাগ্রস্ত হয়। দলটি জানায়, তাদের বাকি গাড়িবহর মাদারীপুরের দিকে অগ্রসর হচ্ছে এবং পথে আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে।

আরও

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

একই সময়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে বলে জানা গেছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে এবং শহরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এর আগে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের বিরুদ্ধে সমাবেশ পণ্ড করার অভিযোগ তুলেছে এনসিপি। ওই ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে সেনা মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংঘর্ষ এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

জুলাই মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টি যে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে, তার অংশ হিসেবেই তারা গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাচ্ছিল। হামলার পরেও দলটি জানিয়েছে, তারা তাদের কর্মসূচি থেকে সরে আসবে না বরং আরও শক্ত অবস্থান নিয়ে রাজপথে থাকবে।

গোপালগঞ্জ এনসিপি হামলাছাত্রলীগ সহিংসতাপুলিশ সুপার কার্যালয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

নেইমার ছাড়াই ব্রাজিলের বড় জয় ঘিরে সমর্থকদের আশাবাদ

সর্বশেষ সংবাদ

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

৪৪ জলকপাট খুলেও থামছে না তিস্তার পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

১৪ দফা সমঝোতা বাস্তবায়নে মুখোমুখি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

দেশের প্রথম ক্যাশলেস কারাগার চালু

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ, এক লাখ কর্মী নিয়োগের ঘোষণা

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

দুবাইয়ে আটক বেনজীর, মিলেছে একাধিক দেশের পাসপোর্ট

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

মোহাম্মদপুরে ঝটিকা মিছিলে আ.লীগের ১০ নেতাকর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযান চালায়। পুলিশ জানায়, সকালে কলেজগেট এলাকায় হঠাৎ করে নিষিদ্ধ সংগঠন এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তবে ট্রাকের সহকারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,

উত্তরের নদীগুলো বিপৎসীমার ওপরে, চার জেলায় বন্যার শঙ্কা

উত্তরের নদীগুলো বিপৎসীমার ওপরে, চার জেলায় বন্যার শঙ্কা

দেশের উত্তরাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত এবং ভারতের অরুণাচল প্রদেশসহ উজান এলাকায় প্রবল বর্ষণের কারণে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন জানিয়েছেন, ভারি বৃষ্টির ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায়

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপি অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২০ জুন) পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব থেকে অবমুক্ত করে ২১ জুনের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে তাকে পুলিশ সদর

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

হ্যান্ডকাপ সহ আসামী ছিনিয়ে নিলো মাদক কারবারীরা !

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রশাসনের ওপর হামলা ও হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) বিকেলে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় আশীষ চন্দ্র শীল নামের