সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মোবাইল আনতে গিয়ে এক এক করে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩

শেয়ার করুনঃ
মোবাইল আনতে গিয়ে এক এক করে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের ভিতরে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় একে একে প্রাণ হারালেন চারজন যুবক। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বুধবার রাতে সীমান্তবর্তী দুর্গম এলাকার একটি চা শ্রমিক পল্লিতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মোবাইল ফোনটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর একজন তা তুলতে নামেন এবং কিছু সময়ের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও চারজন সেপটিক ট্যাংকে নামেন এবং একে একে তারাও অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয়রা তাদের সবাইকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামের চার যুবককে মৃত ঘোষণা করেন। এদের সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। আহত অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

চা বাগান এলাকায় সেপটিক ট্যাংক সংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছে বলে জানান স্থানীয়রা। তবে এতজন একসঙ্গে প্রাণ হারানোর ঘটনা এই অঞ্চলে নজিরবিহীন। দুর্ঘটনার খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। চা শ্রমিক পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্থানীয়দের দাবি, দুর্গম এলাকাগুলোতে যেন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মী ও আধুনিক সরঞ্জাম থাকে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। অল্পবয়সী এই চার যুবকের এমন করুণ মৃত্যু এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে যারা মারা গেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে চা বাগানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে।

শ্রীমঙ্গল দুর্ঘটনাচা শ্রমিক মৃত্যু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

চা বাগানে ঝুঁকিপূর্ণ কাজের আগে যেন প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা ও গ্যাস সংক্রান্ত ঝুঁকি পর্যালোচনা করা হয়, এ বিষয়ে শ্রমিকদের সচেতন করার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

আরও

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

সর্বশেষ সংবাদ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে নিহত ইকবাল হোসেন (৪৭) কে তার নিজ বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশী রাজ্জাক শিকদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছু সময়

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে আহসানগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে বিহারীপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সান্তাহার জি.আর.পি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিয়ন্ত্রণহীনভাবে গড়ে ওঠা শত শত ফার্মেসি এখন জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা জুড়ে হাটবাজার ও অলি-গলিতে কয়েকশ ওষুধের দোকান থাকলেও এর একটি বড় অংশ পরিচালিত হচ্ছে ড্রাগ লাইসেন্স ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়াই। সরজমিনে সরাইল সদর বাজার, চুন্টা, অরুয়াইল বাজার, কালিকচ্ছ রোড, শাহবাজপুর, পানিশ্বর বাজার, হাসপাতাল গেইট ও বিশ্বরোড় এলাকায় দেখা যায়—অধিকাংশ ফার্মেসিতে অনুমোদিত ফার্মাসিস্ট নেই।

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর