শনিবার, ৩০ মে, ২০২৬১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশবিশ্বকাপ

জামালপুরে ভুয়া কলেজের ফাঁদে ১৭ শিক্ষার্থী, পরীক্ষা থেকে বঞ্চিত

শাওন মোল্লা
শাওন মোল্লা জামালপুর, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ২০:৪

শেয়ার করুনঃ
জামালপুরে ভুয়া কলেজের ফাঁদে ১৭ শিক্ষার্থী, পরীক্ষা থেকে বঞ্চিত

জামালপুর শহরের বেসরকারি প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র (এডমিট কার্ড) না পাওয়ায় চলমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা করে নিয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউই প্রবেশপত্র হাতে পায়নি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা একরকম মানসিক ভেঙে পড়েছে, এবং অভিভাবকরাও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার রাত পর্যন্ত অপেক্ষা করে অভিভাবকরা কলেজে গিয়ে অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের কক্ষে হট্টগোল শুরু করলে, পরদিন প্রতিষ্ঠানটির সাইনবোর্ড খুলে ভবনে তালা ঝুলিয়ে গা-ঢাকা দেয় কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

আরও

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

খাল উদ্ধার ও পুনঃখননে জেগে উঠছে সরাইল, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ
জানা গেছে, প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কয়েক বছর ধরে কোনো অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের নিজস্ব কোনো বোর্ড অনুমোদন না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন ও পরীক্ষা কার্যক্রম চালানো হতো। বিষয়টি জেলা শিক্ষা প্রশাসনের নজরে না আসায় কোনো তদারকি হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান বলেন, “এই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। শিক্ষার্থীরা আগেই জানালে বোর্ডের সঙ্গে সমন্বয় করে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যেত।” তিনি আরও জানান, এখনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “প্রমাণসহ অভিযোগ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন।

জামালপুর জেলায় এ বছর মোট ২৬ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু এই ঘটনায় ১৭ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন চরম অনিশ্চয়তায় পড়ে গেছে। অভিভাবকরা এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শিক্ষার্থীদের বিকল্প উপায়ে পরীক্ষায় অংশগ্রহণের দাবি জানিয়েছেন।

আরও

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট

ঈদের আগের দিন জমজমাট আফতাবগঞ্জ পশুর হাট
প্রবেশপত্রপরীক্ষা থেকে বঞ্চিতপ্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে ১৭ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের ওই বাসটি। পথিমধ্যে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, ফলে

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার সার্কেল এএসপি’র নির্দেশনা এবং ওসি মো. জাকির হোসেনের পরামর্শে পুলিশের দুটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ও

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে