শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শিক্ষার্থীদের ওপর চিন্তার বোঝা নয়, বিকাশে সুযোগ দিন: শাকিল আহমেদ

এস এম তারেক
এস এম তারেক, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৪০

শেয়ার করুনঃ
শিক্ষার্থীদের ওপর চিন্তার বোঝা নয়, বিকাশে সুযোগ দিন: শাকিল আহমেদ
শাকিল আহমেদ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কেমন হবে, সেই সিদ্ধান্ত পরিবার থেকে চাপিয়ে দেওয়া এক ধরনের বৈষম্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদের মতো করে বড় কিছু হয়ে উঠতে পারে।

বুধবার মেহেরপুরের গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে শাকিল আহমেদ নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আরও

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

তিনি বলেন, পরিবারের চিন্তা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিলে তারা বিভ্রান্ত হয়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অনেক সময় নিজের প্রকৃত পথ থেকে ছিটকে যায়। এজন্য দরকার শিক্ষার্থীদের মনের কথা শোনা ও তাদের স্বপ্নপূরণে পাশে থাকা।

বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ যদি আগামীর বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আজকের প্রজন্মকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হতে হবে মুক্তচিন্তার কেন্দ্র, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেদের পথ নিজে বেছে নিতে পারে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অনুষ্ঠানে তিনি গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অতীত দুর্বলতা কাটিয়ে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, নতুন কমিটি ইতিমধ্যে কিছু মৌলিক সংস্কার প্রক্রিয়া হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি সংযুক্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, নুরুল ইসলাম এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম। বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা ও সমর্থনের কথা জানান।

শাকিল আহমেদএনসিপি গাংনীশিক্ষার্থীদের ভবিষ্যৎ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

রাজাপুরে অফিস সহকারীর স্ত্রীকে মারধর করলেন যুব উন্নয়ন কর্মকর্তা!

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা তুলে দেন অতিথিরা।

সকলের মধ্যে আশাবাদ ছিল, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি তার পুরনো গৌরব ফিরে পাবে এবং শিক্ষার্থীদের বিকাশে একটি আদর্শ পরিবেশ গড়ে তুলবে।

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বৈসাবি উৎসবকে কেন্দ্র করে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের আবহে পুরো পাহাড়ি জনপদে ফিরে এসেছে উৎসবের প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন পরিবেশ। শুক্রবার সকালে সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী দঃ ও আলারী খেলা। বর্ণিল আয়োজনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র‍্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি