রবিবার, ১৪ জুন, ২০২৬৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

তারেক রহমান ৪ বছর বয়সেই কারাবরণ করেছিলেন: রফিকুল ইসলাম জামাল

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৬

শেয়ার করুনঃ
তারেক রহমান ৪ বছর বয়সেই কারাবরণ করেছিলেন: রফিকুল ইসলাম জামাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, রাজনীতি করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে অন্তরে ধারণ করতে হবে। শুক্রবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগের মূল্যায়ন করেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের জন্য রক্ত ঢেলে দিয়েছে বহু শহীদ, তাদের সন্তান-পরিবার কষ্টে থেকেছে, তবুও তারা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে। একইভাবে ইলিয়াস আলীসহ বহু নেতা গুম হয়েছেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, জিয়া পরিবার সব সময় দুর্দিনে দেশের পাশে থেকেছে। ১৯৭১ সালে যখন শেখ মুজিব দেশ ছেড়ে যান, তখন খালেদা জিয়া ও তারেক রহমান পাক-হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। মাত্র ৪ বছর বয়সে তারেক রহমান ৯ মাস আর্মির জেলে কারাবরণ করেছিলেন, যা ইতিহাসে বিরল ঘটনা। মা ও দুই সন্তান মিলে কঠিন সেই সময় পেরিয়ে এসেছিলেন দেশের জন্য।

আরও

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের পর দেশে আবারও লুটপাট শুরু হয়। তখন শহীদ জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। তাঁকে গুলশান বা বারিধারায় বাড়ি দেওয়ার প্রস্তাব করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, বাংলাদেশই তাঁর বাড়ি। দেশের জন্য যুদ্ধ করেছেন, সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, তাই আর কিছু চাওয়ার প্রয়োজন নেই।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার মতো পালিয়ে না গিয়ে তিনি জনগণের জন্য জেল-জুলুম সহ্য করেছেন। সন্তানদের ছেড়ে দিয়েও জনগণের পাশে থেকেছেন। তাই বিএনপি করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধারণ করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি উল্লেখ করেন, তারেক রহমান নিজের মায়ের চিকিৎসার সময় পাশেও থাকতে পারেননি, ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি। নিজের পরিবারের চেয়ে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি ৩১ দফা রূপরেখা তৈরি করেছেন, যা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তারেক রহমান কারাবরণরফিকুল ইসলাম জামালবিএনপি যুবদল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ এবং সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুমন। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

আরও

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার
অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তরুণ নেতারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রস্তুত এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ সংবাদ

কোটি টাকার প্রলোভনেও আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল : বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

কোটি টাকার প্রলোভনেও আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল : বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর

আমেরিকার প্রতি ইরানিদের অনাস্থা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল: প্রধান বিচারপতি

আমেরিকার প্রতি ইরানিদের অনাস্থা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল: প্রধান বিচারপতি

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

বিচার শুধু রায় ঘোষণায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের ৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (১৩ জুন) সকাল দশটায় হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ের চতুর্থ তলায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত সদস্য বৃন্দের আসন গ্রহণ করা হয়।  এরপর সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভার কার্যক্রম শুরু করা হয়।  প্রথমে সংগঠনের কোষাধ্যক্ষ হুমায়ন কবির (তুফান) ২০২৫-২৬ অর্থ বছরের

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

রাজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের দোকান পুড়ে ছাই

ঝালকাঠির রাজাপুরে একটি কাপড় ও গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব সংলগ্ন থানা রোড এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন দোকানটিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় খুব

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশা চুরি ও ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) এবং একই এলাকার সুলতান আলীর ছেলে

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মো: মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় শনিবার দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  নিহত মুজিব আলী উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা ও মো: অজিব আলীর ছেলে। শ্রীমঙ্গলস্থ ব্যাটালিয়ন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, শনিবার

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরী গুলিতে নিহত

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা মাসুদ চৌধুরী গুলিতে নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক (মাসুদ চৌধুরী) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা দেড়টার দিকে তিনি পাহাড়তলি বাজার এলাকার একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জন