বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

লাউয়াছড়া উদ্যানে অগ্নিকাণ্ড, এক একর বন ক্ষতিগ্রস্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৩৮

শেয়ার করুনঃ
লাউয়াছড়া উদ্যানে অগ্নিকাণ্ড, এক একর বন ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আগুনে প্রায় এক একর জায়গার বিভিন্ন ধরনের গুল্মলতা ও উদ্ভিদ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের আওতাধীন হীড বাংলাদেশ এলাকার একটি টিলায় বেলা ১টার দিকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্প এলাকায় পাহাড়ি বনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় বেলা ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা, স্থানীয় এলাকাবাসী ও বনকর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

উজানের ঢল আর বৃষ্টিতে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অব্যাহত

বন বিভাগের কর্মীরা বলছেন, বনে কীভাবে আগুন লেগেছে, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না। দুপুরে হঠাৎ তারা আগুন দেখেন। স্থানীয়রা জানান, কেউ ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়েছে। এই আগুনে বনের প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। অনেক প্রাণী হয়তো মারা যাবে। বারবার অগ্নিকাণ্ডের ফলে প্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। এছাড়া গাছ-গাছালি, লতাপাতা তো পুড়ছেই।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

লাউয়াছড়া উদ্যানে অগ্নিকাণ্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বনের প্রায় এক একর জায়গা পুড়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।”

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, লাউয়াছড়ার জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় বলে জানিয়েছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এর আগে ২০২১ সালের এপ্রিল মাসে আগুনে বনের প্রায় তিন একর জায়গা পুড়ে যায়। এছাড়া ২০২৩ সালের মার্চ মাসে পুনরায় অগ্নিকাণ্ডে এক একর জায়গা পুড়ে।

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে এক ছড়ায় ১২ মোচার কলাগাছ, দেখতে মানুষের ঢল

ঝালকাঠিতে এক ছড়ায় ১২ মোচার কলাগাছ, দেখতে মানুষের ঢল

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

সরকার ১৫ সদস্যের একটি নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন করেছে। নবগঠিত কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২’-এর ক্ষমতাবলে এই অ্যাডহক বার

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

হোলি আর্টিজান হামলার ১০ বছর, রক্তাক্ত সেই রাতের স্মৃতি আজও অম্লান

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ বুধবার। ২০১৬ সালের ১ জুলাই রাত সোয়া ৯টার দিকে একদল সশস্ত্র ‘নব্য জেএমবি’ সদস্য গুলশানের ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরে তারা কুপিয়ে ও গুলি করে ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন ইতালির ৯ জন, জাপানের ৭

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া ছড়াসহ বিভিন্ন নদ-নদী ও ছড়া দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশগত সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত দখল ও বর্জ্য ফেলার ফলে অনেক জলধারা তাদের স্বাভাবিক প্রবাহ হারানোর পথে। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের জালালিয়া রোড, কালিঘাট, রামনগর, মুসলিমবাগ ও গাংপার এলাকাসহ বিভিন্ন স্থানে ছড়ার দুই পাড় দখল করে ভবন, দোকান এবং টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা