শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০:৪৯

শেয়ার করুনঃ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠ থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি চৌরাস্তা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় শিক্ষার্থীরা পরে ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে এসে রাস্তা অবরোধ করেন।

আরও

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শহরের প্রধান সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, কিন্তু অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে।

আরও

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

সুজানা নামের এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণের ঘটনা চোখে পড়ে। কিন্তু আমরা কি দেখছি? বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নেমেছি। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

শিক্ষার্থীদের বিক্ষোভ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরেক শিক্ষার্থী বলেন, “শুধু রাজধানী নয়, সারাদেশেই নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঠাকুরগাঁওয়ের মতো ছোট শহরেও ইভটিজিং, যৌন হয়রানি বেড়ে গেছে। আমরা চাই, প্রশাসন কঠোর ব্যবস্থা নিক। অন্যথায় আমরা আরও বড় আন্দোলনে যেতে বাধ্য হবো।”

শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের দাবি শোনেন এবং আশ্বস্ত করেন যে, প্রশাসন নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেবে।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথচারীরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এক অভিভাবক বলেন, “শিক্ষার্থীরা আজ যে দাবিতে রাস্তায় নেমেছে, তা শুধু তাদের একার নয়। আমাদের সন্তানদের নিরাপত্তার জন্যই প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

হাকিমপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত

হাকিমপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা নিহত

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত অফিল

সর্বশেষ সংবাদ

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড