মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রূপগঞ্জে আড়ত দখলে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ২০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:২১

শেয়ার করুনঃ
রূপগঞ্জে আড়ত দখলে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রভাব বিস্তার এবং আড়ত দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ত নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মুজিবুর রহমান ও জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের মধ্যে বিরোধ চলছিল।  

মুজিবুর রহমানের দাবি, সেলিম প্রধানের জমি তিনি ১০ বছরের জন্য চুক্তি ভিত্তিতে ভাড়া নেন এবং সেখানে আড়ত গড়ে তোলেন। তবে সেলিম প্রধান এই চুক্তিকে ভুয়া দাবি করে জমি দখলের অভিযোগ তোলেন। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় উভয়পক্ষের লোকজন মঙ্গলবার সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। সেলিম প্রধানের পক্ষ নেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগীরা। অন্যদিকে মজিবুর রহমানের পক্ষ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।  

আরও

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলামের নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় সেলিম প্রধানের বাড়ি থেকে ইটপাটকেল ছোড়া হলে উত্তেজনা শুরু হয়। উভয়পক্ষের লোকজন ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ এবং ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে রাজু ও স্বপন নামে দুজন গুলিবিদ্ধ হন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

সংঘর্ষ চলাকালে সেলিম প্রধানের ব্যবহৃত একটি জিপ গাড়ি ও ১০টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
নারায়ণগঞ্জ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করা হয়েছে। অপরদিকে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বলেন, তার লোকজনের ওপর হামলা চালানো হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।  

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, জমি ও আড়ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।  

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, আড়তের প্রকৃত মালিকানা নির্ধারণে উচ্চ আদালতের সহযোগিতা নেওয়া হবে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি, উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার বাসিন্দা, গড়পাড়া দরবার শরীফের বিশিষ্ট মুরিদান ইয়াজদ্দিন শেখ দিনগত রবিবার দিনগত রাত দেড়টার দিকে  বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সমির মোল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়ি পৌর শহরে রেশনিং ব্যবস্থার আওতায় অকটেন বিতরণকে কেন্দ্র করে এক ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী হেমন্ত চাকমা। সোমবার (৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে শহরের মহাজন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নগরী, নলছিটি ও ঝালকাঠিতে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহের কারণে নগরবাসী তীব্র লোডশেডিংয়ে ভুগছে। পিক আওয়ারে যেখানে বিদ্যুতের চাহিদা ৯৫ মেগাওয়াট, সেখানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ মেগাওয়াট। অফপিক সময়ে ৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। ওজোপাডিকো বরিশাল অফিস সূত্র জানায়, নগরীর দুটি জোন—চাঁদমারী-১ ও আমানতগঞ্জ-২—মোট ৩৮টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করছে।

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশাল নগরীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এনএসআই বরিশাল কার্যালয় তথ্য ও সহযোগিতায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ‘মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর’-এ অভিযান পরিচালনা করা হয়। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সান ও বেঙ্গল কোম্পানির এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১৭০ থেকে ১৮০

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

কুড়িগ্রামের উলিপুরে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন নুরনেছা বেগম। ঘটনাটি ঘটেছে, রোববার দুপুরে উপজেলার আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল) নামের এক স্থানীয় ক্লিনিকে।  মা নুরনেছা সন্তানসহ সুস্থ থাকলেও নবজাতকদের ওজন কম হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেছেন বলে জানান ডাঃ শারমিন বেগম। ওই গৃহবধূ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকার ফরহাদ হোসেনের স্ত্রী বলে জানা