শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কালিয়াকৈরে মাদক বন্ধের দাবিতে বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০:১৪

শেয়ার করুনঃ
কালিয়াকৈরে মাদক বন্ধের দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরের ঐতিহ্যবাহী চিনাইল পাগলা বাড়ির বার্ষিক মেলা ঘিরে মাদক বাণিজ্যের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকালে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভে স্থানীয়রা দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি জানায়। স্থানীয় চেয়ারম্যান ও মেলা কমিটির আশ্বাসে তারা এক দিনের আলটিমেটাম দিয়ে মিছিল শেষ করে।  

উপজেলার ঢালজোড়া ইউনিয়নের কেশব পাগলার আশ্রমে প্রতিবছরের মতো এই মেলা শুরু হয় ১৫ জানুয়ারি। হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মেলা জমে উঠলেও মেলার পশ্চিম প্রান্তে খোলা মাঠে তাবু টানিয়ে গাঁজা, হেরোইন, ইয়াবার মতো প্রাণঘাতী মাদক প্রকাশ্যে বিক্রি ও সেবন হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সহজলভ্য মাদকের কারণে তরুণ, যুবক, এমনকি বৃদ্ধ মাদকাসক্তরা এই আখড়ায় ভিড় জমাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।  

আরও

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

কালিয়াকৈর
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও এখনো মাদক ব্যবসা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মেলার পরিবেশ নষ্ট হচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় অভিযোগগুলো প্রভাবশালী মহলের চাপে উপেক্ষিত হচ্ছে।  

এ বিষয়ে ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গজ নবী জানান, মাদক ব্যবসার বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। এলাকাবাসীর দাবি মেনে দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মাদক ব্যবসায় তার পরিষদের কোনো সদস্য জড়িত নয় বলেও তিনি দাবি করেন।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

মেলার মাদক ব্যবসার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, মেলায় মাদক ব্যবসার অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে। তবে বিক্ষোভ মিছিলের খবর তিনি অস্বীকার করেন।  

স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে মাদকের রমরমা বাণিজ্য এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। এই বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর আশঙ্কা, মাদক ব্যবসা বন্ধ না হলে মেলার ঐতিহ্য ধ্বংস হতে পারে।  

এদিকে, মেলা কমিটি ও প্রশাসন একে অপরকে দোষারোপ করছে। দ্রুত সমাধান না হলে স্থানীয়দের বিক্ষোভ আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের কার্যকর উদ্যোগই একমাত্র পথ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।  

সর্বশেষ সংবাদ

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

সোমবার দেশের ১৩তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় বসতে প্রস্তুত জয়

শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজারে সাবেক এমপিসহ জামানত হারালেন ১৪ প্রার্থী

মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়—এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে জেলার চারটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী)

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে হাজির নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী। শনিবার সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ এলাকার

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মী–সমর্থকদের চারটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন জামায়াত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

বিশ্ব ভালোবাসা দিবসে কাঙ্ক্ষিত পর্যটক নেই কুয়াকাটা সৈকতে

কুয়াকাটা সমুদ্র সৈকত—ফাগুনকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রতি বছর পর্যটকের ভিড়ে মুখর থাকে দেশের অন্যতম নৈসর্গিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে চলতি বছর দৃশ্যপট একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতজুড়ে নেমে এসেছে বিরল নিস্তব্ধতা। স্থানীয়দের ভাষ্য, এমন শুনশান পরিবেশ আগে কখনও চোখে পড়েনি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, প্রতিবছর ভালোবাসা দিবসে অসংখ্য দর্শনার্থীর আগমনে

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের