রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬৩০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোটিশ ছাড়াই বিসিসি'র ১৬০ পরিচ্ছন্নতা কর্মী ছাঁটাই, বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১:১৪

শেয়ার করুনঃ
নোটিশ ছাড়াই বিসিসি'র ১৬০ পরিচ্ছন্নতা কর্মী ছাঁটাই, বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)-এর ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে আকস্মিকভাবে ছাঁটাই করার প্রতিবাদ এবং ১ নভেম্বর ২০২৪ থেকে বর্ধিত বেতন কার্যকরের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় নগর ভবনের সামনে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন ও হরিজন ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী, সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার, পরিচ্ছন্নতা কর্মী সোহেল আকন ও মিনু বেগম।

আরও

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

বক্তারা জানান, কোনো ধরনের লিখিত নোটিশ কিংবা কারণ দর্শানো ছাড়াই গত ১ জানুয়ারি মৌখিক নির্দেশে ১৬০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বক্তারা এ সিদ্ধান্তকে সম্পূর্ণ অন্যায় ও বেআইনি বলে আখ্যায়িত করেন।

শ্রমিক নেতারা বলেন, “ষাটোর্ধ্ব শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ছাড়া চাকরি থেকে বাদ দেওয়ায় পরিবারগুলো দুর্দশার শিকার হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সিদ্ধান্ত মানবিক বিবেচনায় মেনে নেওয়া যায় না। আমরা দাবি করছি, তাদের পুনর্বহাল এবং বর্ধিত বেতন কার্যকর করা হোক।”

আরও

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

বিসিসি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শ্রমিকরা আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল কথা ছিল বৈষম্য দূর করা। কিন্তু শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা ছাড়াই এভাবে ছাঁটাই করা শ্রম আইনবিরোধী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে। ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অর্ণব মুবিন, এস এম ওয়াহিদুর রহমান এবং সুমাইয়া জাহান সিফত বক্তব্য প্রদান করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রমিকদের দাবি তুলে ধরেন। সাক্ষাৎ শেষে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার জানান, তারা চারটি দাবি পেশ করেছেন।

দাবি সমূহ:

১. ১ নভেম্বর ২০২৪ থেকে বর্ধিত বেতন কার্যকর।

২. ছাঁটাই হওয়া ১৬০ শ্রমিককে পুনর্বহালের অনুমতি।

৩. মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান।

৪. দীর্ঘদিনের কর্মরত শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী স্থায়ী নিয়োগ।

তিনি আরও জানান, প্রধান নির্বাহী কর্মকর্তা চারটির মধ্যে তিনটি দাবি মেনে নেওয়ার তাৎক্ষণিক ঘোষণা দিয়েছেন। ছাঁটাই শ্রমিকদের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন।

তবে নগরভবন কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। শ্রমিকরা জানান, আশ্বাস অনুযায়ী পদক্ষেপ না নিলে তারা কর্মবিরতি শুরু করবেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

সর্বশেষ সংবাদ

বাল্যবিয়ে ও যৌতুক নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল

বাল্যবিয়ে ও যৌতুক নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

এ সম্পর্কিত আরও পড়ুন

বাল্যবিয়ে ও যৌতুক নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল

বাল্যবিয়ে ও যৌতুক নিবন্ধন করলে কাজিদের লাইসেন্স বাতিল

বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে নিবন্ধনের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্স বাতিল করা হবে বলে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। কাজিদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিয়ের আগে বর-কনের বয়স যথাযথভাবে যাচাই করতে হবে। নিয়ম মেনে

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়। এরপর তাকে অফিসার্স

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ছয়টি শিল্পকারখানা এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছয়টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্প পুলিশের কাছে ছয়টি কারখানা বন্ধের তালিকা রয়েছে। ‘নো ওয়ার্ক, নো

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে। ফার্মেসি ও রেস্তোরাঁর মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক ও পুলিশ