রবিবার, ১৫ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার বসতবাড়ি ভাংচুর ও জমি দখলের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:১১

শেয়ার করুনঃ
কুয়াকাটায় আওয়ামী লীগ নেতার বসতবাড়ি ভাংচুর ও জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমানের বসতবাড়ি ভাংচুর, জমি দখল এবং চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজেই। শনিবার (২১ ডিসেম্বর) সকালে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্য্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাবিবুর রহমান এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, গত ৫ আগস্ট থেকে স্থানীয় শাহজাহান বিশ্বাস, নূর নবী গাজী এবং হাবিব মৃধা গংরা তার পরিবারকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের দুই একর জমি দখল করা হয় এবং বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা তার বাবা গাজী মোঃ ইউসুফ আলীকে মারধর করে পা ভেঙে ফেললে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ৩ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সম্পদ লুট করা হয়।

আরও

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

হাবিবুর রহমান আরও জানান, দীর্ঘ ৪০ বছর ধরে তাদের ভোগদখলীয় জমি এখন দখলকারীদের দাবি। সন্ত্রাসীরা সেখানেই সবজির বাগান করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করলে তারা নানা অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ ওঠে, দখলকারীরা মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের বিভ্রান্ত করছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।

তিনি বলেন, “আমার বাবা গাজী মোঃ ইউসুফ আলী ৬.৬২ একর জমির মালিক, যা দীর্ঘ ৩ দশক ধরে তারা চাষাবাদ ও ভোগদখলে ছিল। ৫ আগস্ট থেকে স্থানীয় সন্ত্রাসীরা সেই জমি দখল করতে শুরু করে। বর্তমানে ৮০২ নম্বর খতিয়ানে থাকা ১.৯০ একর জমি তারা দখল করে সেখানে বসতবাড়ি তৈরি করেছে।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কুয়াকাটা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

এই ঘটনার পর, হাবিবুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১৪৪, ৪৫ ধারায় ১৩ জনকে আসামি করে একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে, অভিযুক্ত নূর নবী বলেন, "এটা purely রাজনৈতিক বিষয়, এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে আমরা দীর্ঘদিন ধরে এই জমি অন্যায়ভাবে ভোগদখল করা অবস্থায় ছিলাম। তাই আমরা আমাদের জমি পুনরুদ্ধার করেছি।"

হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে তারা দ্রুত আইনি সহায়তা ও গণমাধ্যমের সাহায্য চান।

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের লেখনী দেশ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: এমপি সরোয়ার

সাংবাদিকদের লেখনী দেশ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: এমপি সরোয়ার

গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামাল সহ গ্রেফতার ১

গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামাল সহ গ্রেফতার ১

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

ঈদ-উল-ফিতর উপলক্ষে ১০ দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

সমতায় সিরিজ, মিরপুরে অঘোষিত ফাইনাল আজ

সমতায় সিরিজ, মিরপুরে অঘোষিত ফাইনাল আজ

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

সাংবাদিকদের লেখনী দেশ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: এমপি সরোয়ার

সাংবাদিকদের লেখনী দেশ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: এমপি সরোয়ার

বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, সাংবাদিকদের সুনাম শুধু দেশে নয়, সারা বিশ্বেই রয়েছে। সাংবাদিকদের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ জানতে পারে। তাই দেশ ও সমাজের পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার (১৫ মার্চ) নগরীর বরিশাল ক্লাবের দ্বিতীয় তলার গোলাম মাওলা কনভেনশন হলে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) আয়োজিত ইফতার ও দোয়া

গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামাল সহ গ্রেফতার ১

গোয়ালন্দে বিদ্যুতের চোরাই মালামাল সহ গ্রেফতার ১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিদ্যুতের চোরাই মালামাল সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত আসামী হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তেলিগাতী গ্রামের মৃত ওসমান খাঁ'র ছেলে মোঃ মহসিন খাঁ (৩০)। থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাত পৌনে ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্লা সংগীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া ৪

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুরু খাঁ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. নুরু খাঁ (৪০) গ্রেফতার করা হয়েছে। নুরু খাঁ উপজেলার পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ার মৃত দুলাল খাঁর ছেলে। শনিবার (১৪ মার্চ) রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রবিউল ইসলাম, এসআই মো. ফরিদ মিয়া এবং এএসআই মো. আজিজুল হকসহ পুলিশ ফোর্স নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গোয়ালন্দ

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝালকাঠি–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

'গুন্ডা পান্ডার দিন শেষ, চাঁদাবাজি চলবে না' মন্তব্য করে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগনের টেক্সটের টাকায় কেনা সরকারি ভিজিএফ এর চাল আপনাদের। আজ আপনারা যারা ভিজিএফ এর চাল নিতে এসেছেন, মহান আল্লাহর নিকট একটি দোয়াই করবেন আগামিতে যেন আপনারাও এইভাবে চাল বিতরণ করতে পারেন। মহান আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুক্রবার (১৩ মার্চ) সকালে