বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সিলেটে চালের বাজারে অস্থিরতা: দাম বাড়ছে অস্বাভাবিকভাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ২৩:১

শেয়ার করুনঃ
সিলেটে চালের বাজারে অস্থিরতা: দাম বাড়ছে অস্বাভাবিকভাবে

সিলেটে চালের বাজারে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম বেড়েছে। ৫০ কেজির বস্তায় দাম বাড়ানোর পরিমাণ ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত হয়েছে। ব্যবসায়ীদের মতে, চাহিদার তুলনায় বাজারে চালের সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। তারা দাবি করছেন, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি সরবরাহ বিঘ্নিত করছে।

সিলেটের বৃহত্তম পাইকারি আড়ত কালীঘাটে এক সপ্তাহ আগে বিভিন্ন ধরনের চালের দাম ছিল যথাক্রমে: মিনিকেট আতপ ৩১০০ টাকা, মিনিকেট সেদ্ধ ২৯৫০ টাকা, জিরা সেদ্ধ ৩৩০০ টাকা, মালা ২৮০০ টাকা এবং কাটারিভোগ ৩৩৪০ টাকা। গত এক সপ্তাহে মিনিকেট আতপে ২০০ টাকা, মিনিকেট সেদ্ধতে ১৯০ টাকা, জিরা সেদ্ধতে ১৮০ টাকা, মালায় ১৮০ টাকা এবং কাটারি ভোগে ২৬০ টাকা দাম বেড়েছে। খুচরা বাজারেও কেজি প্রতি দাম বেড়েছে ৪-৫ টাকা, যা নিম্ন আয়ের মানুষকে বেশি বিপাকে ফেলছে।

আরও

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

নতুন অ্যাডহক বার কাউন্সিল গঠন চেয়ারম্যান রুহুল কুদ্দুস কাজল

সরকার ইতোমধ্যে চালের বাজার স্থিতিশীল করার জন্য চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে। তবে, এই সিদ্ধান্তের পর বাজারে কোনো ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ব্যবসায়ীরা বলছেন, লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ধান ও চাল মজুতকারী একটি অসাধু চক্র গড়ে উঠেছে। একই সঙ্গে কিছু মিলমালিক কমদামে কেনা ধান দীর্ঘদিন ধরে মজুত রেখেছে, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাধারণ মানুষ এই পরিস্থিতিতে খুবই অসহায়। শাকিল নামে একজন ক্রেতা বলেন, “বাজারে কেউ নিয়ন্ত্রণ করছে না। বিক্রেতারা দাম বাড়ানোর জন্য একের পর এক অজুহাত দিচ্ছে। এখন বেশি দামে চাল কিনতে হচ্ছে।” 

চাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সরকারের কাছে দেওয়া একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, চাল একটি সংবেদনশীল পণ্য। গরিব মানুষের খাদ্য ব্যয়ের একটি বড় অংশ চালের দিকে চলে যায়। বর্তমানে চালের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

এমন পরিস্থিতিতে সিলেটের বাজারের স্থিতিশীলতার জন্য সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজন, অন্যথায় সাধারণ মানুষ আরও ভোগান্তির শিকার হবে।

সর্বশেষ সংবাদ

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

এ সম্পর্কিত আরও পড়ুন

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

মিয়ানমারের বিস্ফোরণে কেঁপে উঠল টেকনাফ, সীমান্তজুড়ে আতঙ্ক

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে আবারও বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ। বুধবার (১ জুলাই) রাত ৯টার পর হ্নীলা থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত সীমান্ত এলাকায় পরপর কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং সীমান্তবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও সীমান্ত সূত্র জানায়, মিয়ানমারের সরকারি বাহিনী (জান্তা সরকার) বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মাকে লক্ষ্য

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

সিভিল এভিয়েশন কার্যালয়ে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

রাজধানীর সিভিল এভিয়েশন হেড অফিসে পল্টনে গুলিবিদ্ধ বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা মহিউদ্দিন রতনের ওপর যুবলীগের কর্মী হিসেবে পরিচিত জুয়েল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়েছেন। ঘটনার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগে আরও বলা হয়, ফ্যাসিবাদ কায়েমে অভিযুক্ত আওয়ামী লীগ ধীরে ধীরে আবারও সংগঠিত হচ্ছে এবং তাদের

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি জানায়,

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন