শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আত্রাইয়ে ভোট গণনায় অনিয়মের অভিযোগ ভাইস চেয়ারম্যান প্রার্থীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জুন ২০২৪, ০:৯

শেয়ার করুনঃ
আত্রাইয়ে ভোট গণনায় অনিয়মের অভিযোগ ভাইস চেয়ারম্যান প্রার্থীর

ভোট গণনায় অনিয়ম ও সুকৌশলে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁর আত্রাইয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের অনুষ্ঠিত নির্বাচনে। অভিযোগ তুলেছেন আফছার আলী প্রামানিক নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি ওই নির্বাচনে তালা প্রতিকে নির্বাচন করে হেরে গিয়েছেন। তার অভিযোগ সুকৌশলে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। 

এর আগে একাধিক অনিয়ম তুলে তিনি গত বৃহস্পতিবার (৩০ মে) আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। এছাড়া পরের দিন শুক্রবার (৩১ মে) সকালে ভূক্তভোগী আফছার আলী প্রামানিক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে সংবাদ সম্মেলন করেন। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ ও সংবাদ সন্মেলন করেও তিনি কোনো সমাধান বা আশ^াস পাননি। তাই হতাশ হয়ে গণমাধ্যমকর্মীর কাছে আবারও অভিযোগ তুলে ধরেন তিনি।

আরও

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

প্রার্থী আত্রাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফছার আলী দাবি করে বলেন, গত ২৯মে আত্রাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে উপজেলার জনগণ স্বত:স্ফূর্ত ভাবে আমাকে ভোট প্রদান করেছেন। কিন্তু ৬৭টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রে ভোট গণনায় তার প্রতি চরম অন্যায় এবং অবিচার করা হয়েছে। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় তিন হাজার ৮১০ভোট বাতিল করা হয়েছে। এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যায় এবং শতকরা হারে গড়মিল রয়েছে। 

তিনি বলেন, একজন ভোটার যখন ভোট দিতে যায় তখন তাকে তিনটি পদে তিনটি ব্যালট পেপার দেয়া হয়। এতে তিনটি পদেই প্রদেয় ভোটের সংখ্যা একই রকম হওয়ার কথা। অথচ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত প্রাথমিক বেসরকারী ফলাফল সিটে চেয়ারম্যান পদে প্রদেয় ভোটের সংখ্যা ৭৩হাজার ২৪৮, ভাইস চেয়ারম্যান পদে ৭৩হাজার ২৩১এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৩হাজার ২৬৮প্রদেয় ভোট দেখানো হয়েছে। এতে কোনো পদের সাথে কোনো পদের প্রাপ্ত ভোটের সংখ্যার মিল নেই। যা অনিয়মের নজির। 

ভোট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

তিনি বলেন, ঘোষিত বেসরকারী ফলাফলে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ এর ভোট দেখানো হয়েছে ৩৩হাজার ৫১৮এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাকে তালা প্রতিকে দেখানো হয়েছে ৩২হাজার ২৭৪ভোট। এতে ভোটের ব্যবধান দেখানো হয়েছে এক হাজার ২৪৪ভোট। অথচ বাতিল ভোটের সংখ্যা দেখানো  হয়েছে তিন হাজার ৮১০ভোট। তিনি দাবি করে বলেন, আমাকে সুকৌশলে অনিয়ম করে হারানো হয়েছে। মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ৬টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করলে আমিই জয়লাভ করব। এঘটনায় মোট বাতিলকৃত ভোট বাছাইপূর্বক এবং ছয়টি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভূক্তভোগী আফছার আলীর দাবি তার প্রতীকে সিল মারা একাধিক ব্যালট বাহিরে পাওয়া গিয়েছে। যেটা কোনো ভাবেই কাম্য নয়। তাই তিনি পুনরায় বাতিলকৃত ভোট ও ছয়টি কেন্দ্রের প্রাপ্ত ভোট গণনা চান। তিনি বলেন, প্রধানমনত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমার এখানেও নির্বাচন সুষ্ঠ হয়েছে। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা আমাকে সুকৌশলে হারিয়ে দিয়েছে। আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমাকে যারা ভালোবাসেন এবং ভোট দিয়েছেন তারা আমার এই পরাজয়কে মেনে নিতে পারছেনা। সেই জন্য আমি উচ্চ আদালতে যাবো। এর শেষ দেখে ছাড়বো। 

এদিকে তিনি সংবাদ সন্মেলনেও একই দাবি তোলেন। সেখানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামীলীগের সদস্য স্বপন কুমার সাহা, আত্রাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আমানুল্লাহ ফারুক বাচ্চু, পাঁচুপুর ইউনিয়ন সেচ্ছা সেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সমাজ সেবক রতন প্রামানিকসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

সুকৌশলে হারিয়ে দেওয়া ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে আত্রাই নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম অস্বীকার করে বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছে। আর প্রদেয় ভোটের শতকরা হার এক না হওয়ার কারণ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যেকোনো কারণে হতে পারে। দুই এক ভোটের গড়মিল হতেই পারে বলে জানান তিনি। এছাড়া দুই তিন ভোট কোনো প্রার্থীর জয় নিশ্চিত করেনা। তবে তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকলে নির্বাচন কমিশনে অভিযোগ করতে পারে। এতে বিজয়ী ভাইস চেয়ারম্যানের গেজেট স্থগিত হয়ে যাবে।

একইভাবে প্রদেয় ভোটের শতকরা হারের যে ব্যবধান রয়েছে তা অনেক কারণে হতে পারে জানিয়ে আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, তার অভিযোগ সত্য নয়। ভোটে বা ভোট গণনায় কোন অনিয়ম হয়নি। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি। আফছার আলী প্রামানিক যে লিখিত আবেদন করেছিলেন তা আমাদের এখতিয়ার ভুক্ত না হওয়ায় তাকে নির্বাচন কমিশন বরাবর আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। তার যদি কোনো অভিযোগ থাকে, সেটা এখন নির্বাচন কমিশন দেখবেন। 

সর্বশেষ সংবাদ

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ, ২০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন দ্বীপকে

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরির ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শতাধিক যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবা পাচার থামছে না। স্বল্প সময়ে কোটিপতি হওয়ার আশায় মাদক কারবারিরা নানা কৌশলে বড় বড় চালান দেশে ঢোকাচ্ছে। সীমান্তে কিছু চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও অনেক চালানই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। বাহকরা আটক হলেও মূল কারবারিরা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ ও বর্ডার গার্ড

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

আত্রাইয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল শিশু রোহানের

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রোহান ওই ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়। এ সময় ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী মো. রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার রাকিবুল ইসলামের