সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অটো চালকের গলায় ফাঁস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ২:২৮

শেয়ার করুনঃ
কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অটো চালকের গলায় ফাঁস

কুমিল্লার দেবীদ্বারে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আবুল হাসেম(৪৫) নামে এক অটোচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ আত্বহত্যার প্ররোচনাকারী হিসেবে মুরাদনগর অঞ্চল দেবীদ্বার উদ্দীপন শাখার ম্যানেজার আবু হেনাকে দায়ী করছেন নিহতের পরিবার।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ মে) ভোর ৫টায় উপজেলার ১০ নং গুনাইঘর (দঃ) ইউনিয়নের বল্লভপুর গ্রামের আমিন বাড়ির সামনের তেঁতুল গাছের ডালে রশিতে ঝুলে। পরে সংবাদ পেয়ে সকাল ১০টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। নিহত আবুল হাসেম বল্লভপুর গ্রামের আমিন বাড়ির মৃত: আজগর আলীর ছেলে। সে পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিক্সা চালক ছিলেন।

আরও

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

স্থানীয়রা জানান, আবুল হাসেম কর্তৃক ৬টি বেসরকারী এনজিও (ব্যাংক) থেকে আনা কিস্তির পরিমান সুদে- আসলে প্রায় ২০ লক্ষাধিক টাকা ছিল। এগুলোর মধ্যে বেসরকারী (এনজিও) সংস্থা ‘উদ্দীপন’ থেকে ৪ লক্ষ টাকা ঋণের বিপরীতে মাসিক কিস্তি ছিল ২৬ হাজার ৮শত টাকা, ব্র্যাক ব্যংক এর ধামতী প্রগতী শাখা থেকে নেয়া ৩ লক্ষ ৫০ হাজার টাকার মাসিক কিস্তি ছিল প্রায় ৯ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক বারেরা প্রগতী শাখা থেকে নেয়া ১ লক্ষ টাকার বিপরীতে মাসিক কিস্তি ছিল প্রায় ১০ হাজার টাকা, গ্রামীণ ব্যাংক থেকে নেয়া ১ লক্ষ টাকার বিপরীতে সাপ্তাহিক কিস্তি প্রায় সাড়ে ৫ হাজার টাকা। আবুল হাসেম তার স্ত্রী, ৩ পুত্র ও ২ কণ্যা সন্তানের ভরন পোষণ শেষে কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন এনজিও এবং ব্যাংকের লোকজন প্রতিনীয়ত কিস্তির টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিস্তির লোকজন তার বাড়িতে এসে দিনভর থেকে শুধু থাকা-খাওয়াই নয়, ঘুমিয়েও সময় কাটান। অবশেষে আবুল হাসেম নিরুপায় হয়ে স্বপরিবারে গৃহত্যাগ করেন। প্রায় এক মাস পালিয়ে থাকার পর পাড়া প্রতিবেশীরা এনজিও/ব্যাংক কর্মকর্তাদের সাথে কিস্তির পরিমান কমিয়ে পরিশোধ করা এবং গ্রামবাসী তাকে আর্থিকভাবে সহযোগীতা করার আশ্বাস দিলে আবুল হাসেম গত শনিবার (১৮ মে) বাড়ি আসেন।

কিস্তি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

২০ লক্ষাধিক টাকা ঋণ এর বিষয়ে তার ছোট ভাই জাকির হোসেন জানান, ভাই অটো চালাতে যেয়ে দু’বার এক্সিডেন্ট করেছেন, পাজরের ৩টি হাড় ভেঙ্গেছেন, মাথায় আঘাত পেয়েছেন, হাত দু’বার ভেঙ্গেছে, দু’টি অটো রিক্সা চুরি হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছেন, একটুকরো জমি কিনে বাড়ি করেছেন, সে বাড়ির নতুন ঘর করার কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করলেন। ঋণ বাড়ার কারন হিসেবে তিনি আরো বলেন, একটি ব্যাংকের কিস্তি পরিশোধ করতে আর একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। বর্তমানে ঋণের মূল টাকার পরিমান প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হলেও বকেয়া কিস্তি, সুদে আসলে এবং প্রতিবেশী ও স্বজনদের ধারে নেয়া মোট ঋণের পরিমান প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

 

মৃত আবুল হাসেম এর মেয়ে হাসনা আক্তার অভিযোগ করে জানান, আমার বাবাকে কিস্তির ম্যানেজার আবু হেনা বলেন, “আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একজন মরে যান। তাহলে আপনাদের কিস্তি মাফ করা হবে। এমনকি আপনাদেরকে আমাদের অফিস থেকে অতিরিক্ত ৫০ হাজার টাকা দেওয়া হবে”।

এদিকে উদ্দীপন মুরাদনগর অঞ্চল দেবীদ্বার শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবু হেনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা শুধু মাত্র কিস্তির টাকা কবে, কখন পরিশোধ করবে তা জানার জন্য সালমা বেগম এর নমিনিসহ ৫/৬জনকে নিয়ে তার বাড়িতে যাই এবং পরবর্তি কিস্তির সময় জেনে সেখান থেকে চলে আসি। তিনি আরো জানান, আবুল হাসেমের স্ত্রী সালমা বেগম পূর্বেও ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, ওই টাকা পরিশোধের পর চলতি বছরের ২৪ জানুয়ারী আবারো ৪ লক্ষ টাকা ঋণ নেন, যার নমিনি আবুল হাসেম। এ ৪ লক্ষ টাকার সূদসহ দেড় বছরে ৪ লক্ষ ৮০ হাজার ৮ শত টাকা পরিশোধ করার কথা থাকলেও ২ কিস্তি ২৬ হাজার ৮শত করে মোট ৫৩ হাজার ৬ শত টাকা পরিশোধ করেন। এদিকে কিস্তি বকেয়া ফেলে স্বপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে বাড়িতে আসার পর সোমবার (২০ মে) বিকেল ৫টায় তার বাড়িতে যেয়ে কিস্তি পরিশোধের তাগাদা দিয়ে আসি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, ঋণের দায় থেকে মুক্তিপেতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আবুল হাসেম নামে এক অটো চালক। নিহতের মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্বিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।  ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের।  আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।  পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে  ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সামিয়াত আরাফাত তন্ময়ের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা। নিখোঁজ তন্ময় উপজেলার গনিপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছলিম উদ্দিন ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন মনুর ছেলে। তিনি গনিপুর জামিয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নলছিটিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবনী আক্তার। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। লাবনী আক্তার জানান, প্রায় ২২ বছর আগে তার শ্বশুর আফরোজা নিলু নামের এক ব্যক্তির কাছ থেকে ২.৫০ শতাংশ জমি এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রেসক্লাবের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ এর মৌলভীবাজার প্রতিনিধি নির্ভিক অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন