বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যমবাংলাদেশ

চেয়ারম্যান প্রার্থী এসএম জাকিরের পাশে থাকার প্রত্যয় সাংবাদিকদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ৩:৩০

শেয়ার করুনঃ
চেয়ারম্যান প্রার্থী এসএম জাকিরের পাশে থাকার প্রত্যয় সাংবাদিকদের

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেনের আমন্ত্রণে এক মঞ্চে উঠলেন বরিশালে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকরা। এসময় তাঁরা আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে এসএম জাকির হোসেনকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

গতকাল রোববার বিকেলে বরিশালে কর্মরত সাংবাদিকদের সম্মানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আরও

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ইউরো কনভেনশন হলে দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সকল সাংবাদিকদের কাছে দোয়া চান এসএম জাকির হোসেন। পাশাপাশি তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসএম জাকির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। বিগত নির্বাচনেও তাঁরা ষড়যন্ত্র করছে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা চাচ্ছে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়াই। এজন্য তারা নেতৃবৃন্দকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বিগত নির্বাচনে আপনারা আমার পাশে ছিলেন, এই নির্বাচনেও আপনারা পাশে থাকলে কোন ষড়যন্ত্রই আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না, ইনশাআল্লাহ।

আরও

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
এসএম জাকির
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এসএম জাকির হোসেন আরও বলেন, ‘আমি ছোট বেলা থেকেই লেখাপড়া এবং ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছি। আমি কখনো দুর্নীতি করিনি। আমি বিসিসির কাউন্সিলর থাকাবস্থায় আমার ওয়ার্ডে উন্নয়ন করেছি। সিটি করপোরেশনে প্রথম ২০ নম্বর ওয়ার্ডে এলইডি লাইট লাগিয়েছি। যা এখনো আছে। আমি যেখানেই যাই সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে চাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের (সাংবাদিকদের) মুখ উজ্জল করবো। উপজেলার উন্নয়ন করে আপনাদের সম্মান রক্ষা করবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম জহিরের উপস্থাপনায় দোয়া এবং ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল আলম ফরিদ, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, তপন চক্রবর্তী, তপংকর চক্রবর্তী, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, প্রেসক্লাবের সহ-সভাপতি ও ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জি, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, বিটিভি’র বরিশাল প্রতিনিধি গাজী শাহ্ রিয়াজ, জ্যেষ্ঠ সাংবাদিক গোপাল সাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিন হাসান।

যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেন, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী জাহাঙ্গীর, বরিশালের কথার সম্পাদক তালুকদার মাসুদ, দৈনিক দেশজনপদ পত্রিকার সম্পাদক মীর্জা রিমন, দৈনিক বাংলাদেশ বাণী’র প্রকাশ ও সম্পাদক মঈন তুষার, দৈনিক সকালের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ শামীম, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, প্রেসক্লাব সদস্য জহুরুল হক ফারুক, কমল সেনগুপ্ত, মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, বরিশালের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বরিশাল অনলাইন প্রেসক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, উজিরপুর প্রেসক্লাব, সদর উপজেলার পূর্বাঞ্চলিয় প্রেসক্লাব, মুলাদী প্রেসক্লাব, হিজলা প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, বানারীপাড়া প্রেসক্লাব, বাকেরগঞ্জ উপজেলার সংগঠনসহ বরিশালের সকল সাংবাদিক সংগঠনের নেতা এবং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সকল পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিকদের এক অন্যরকম মিলন মেলায় পরিণত হয় ইউরো কনভেনশন হল। ভবিষ্যতে সাংবাদিকদের যেকোন সংকটে সবাই ঐক্যবদ্ধভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

এ সম্পর্কিত আরও পড়ুন

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন আর নেই। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)।  শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ