মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আশুলিয়ায় চাকরি দেয়ার নামে যুবকদের সর্বশান্ত করছে প্রতারক চক্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ২০:২১

শেয়ার করুনঃ
আশুলিয়ায় চাকরি দেয়ার নামে যুবকদের সর্বশান্ত করছে প্রতারক চক্র

সাভারের আশুলিয়ায় অসহায় ও নীরিহ বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেয়ার নামে দীর্ঘ দিন ধরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। শুধু তাই নয়, আবাসন সুবিধা দেয়ার নামে বেকার এসব শত শত যুবকদের আটকে রেখে নির্যাতনেরও অভিযোগ আছে নাম সর্বস্ব ভুয়া এই প্রতারক কোম্পানির বিরুদ্ধে। থানায় অভিযোগ করেও সুরাহা না পেয়ে অগত্যা ভুক্তভোগী ও তাদের স্বজনরা বিভিন্ন সময় প্রতারক প্রতিষ্ঠানে ধরণা ধরে লাঞ্ছিত ও মারধরের শিকার হচ্ছেন। 

প্রতারিত হওয়া তেমনি একজন, মানিকগঞ্জ জেলার সদর থানার পূর্ব আটি গ্রামের ইউছুব দেওয়ানের ছেলে জাহিদ হাসান।  তার খালাতো ভাই একই এলাকার মারুফ দেওয়ানসহ এরকম শত শত ভুক্তভোগীর সন্ধান মিলেছে অনুসন্ধানে। এই প্রতারক চক্র ইতোপূর্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হলেও নাম ও এলাকা বদলে নতুন নামে শুরু করে প্রতারণা। 

আরও

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

ভুক্তভোগী মানিকগঞ্জের জাহিদ হাসান বলেন, কয়েক মাস আগে জামগড়া এলাকায় তার খালাতো ভাই মারুফ দেওয়ান ও আমি ৭০ হাজার টাকা চাকরির জন্য প্রদান করি। আমাদের মাসিক মোটা অঙ্কের টাকা বেতন প্রদান করবে এমন প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কোম্পানির ম্যানেজার তরিকুল ইসলাম ও লিডার রাকিব হাসান জুয়েল, বাপ্পীসহ বেশ কয়েকজন প্রতারক। এরপর আমাদের একটি মেসে ৪০-৫০ জনকে গাদাগাদি করে রুমে থাকতে দেয়া হয়। কিন্তু আমাদের কোন বেতন ও কাজ না দিয়ে সারাদিন অহেতুক বিষয়ে ট্রেনিংয়ের নামে সময় পার করতে থাকে তারা। পরে আমি বেতনের জন্য তাগাদা দিলে আমাকে নানা ভাবে ভয়ভীতি, হুমকি ও লাঞ্ছিত করে। পরে সেখান থেকে পালিয়ে আমি মানিকগঞ্জ আমার বাড়িতে চলে আসি। পরবর্তীতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাইনি।

বরিশালের উজিরপুরের নাসির বেপারী ছেলে নাদিম হোসেন জানান, গত মাসে আমার বন্ধু বাপ্পীর মাধ্যমে বিএসএন গ্লোবাল লিমিটেড নামে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার একটা কোম্পানিতে চাকরির জন্য আসি। তখন আমাকে ভালো বেতনের প্রলোভন দেখিয়ে কোম্পানির ম্যানেজার তরিকুল ও রাকিবসহ কয়েকজন ৪০ হাজার টাকা নেয়। আমার বন্ধু বাপ্পীও ৪০ হাজার টাকা দিয়েছে। কিন্তু চাকরি না দিয়ে আমাদের উল্টাপাল্টা ট্রেনিং করিয়ে শুধু সময় পার করতে থাকে। বেতন আর কাজের কথা বললে, আরও লোক নিয়ে আসতে বলে। পরে আমি প্রতিবাদ করলে আমাকে নানা ভাবে ভয়ভীতি ও লাঞ্ছিত করে তারা। এক পর্যায়ে আমি সেখান থেকে পালিয়ে ঢাকার পল্টনে আমার মামার বাসায় চলে আসি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

তিনি আরও জানান, আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার একটি ফ্ল্যাটে আমাদের ১৬-১৭ জনকে আটকে রেখে নামমাত্র খাওয়া দেয়া হতো। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেয়া হতো। অনেকেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মতো পালিয়ে গেছে।

ভুক্তভোগী প্রতারিত নাদিমের মামা ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী ফারুক আহমেদ বলেন, আমার ভাগিনা ও তার বন্ধুকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিএসএন গ্লোবাল একটি নামসর্বস্ব কোম্পানি। পরে ওদের নির্যাতন সহ্য করতে না পেরে সেখান থেকে কৌশলে ঢাকায় আমার বাসায় পালিয়ে আসে নাদিম। এরপর গত শুক্রবার আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় ওই প্রতিষ্ঠানে আমিসহ গেলে তারা টাকা পরিশোধ করবে বলে নানা তালবাহানা করে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও জানান, মূলত বিভিন্ন নাম সর্বস্ব হারবাল প্রোডাক্ট দেখিয়ে চাকরি দেয়ার নামে এই প্রতিষ্ঠানটি অসহায় যুবকদের সর্বশান্ত করছে। এই যুগে এসেও এরকম প্রতারক প্রতিষ্ঠান কিভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে তা আমার বোধগম্য নয়। এখনই এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া উচিত।

অনুসন্ধানে জানা গেছে, কখনও ডিএক্সএন আবার কখনও বিএসএনসহ বিভিন্ন নাম ব্যবহার করে অসহায় ও নীরিহ যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। কয়েক মাস এক এলাকায় অবস্থান করার পর তাদের প্রতারণা জানাজানি হলে ও অফিসে ভুক্তভোগীরা আসতে শুরু করলে দ্রুত স্থান পরিবর্তন করে তারা। সঙ্গে পাল্টে ফেলে প্রতিষ্ঠানের নামও। কোন বৈধ কাগজপত্র ছাড়া ও নাম মাত্র ভুয়া প্রডাক্ট দেখিয়ে ট্রেনিংয়ের নামে অসহায় যু্বকদের ভর্তি করে টাকা আত্মসাৎ করাই তাদের কাজ। স্থানীয় প্রভাবশালি বাড়ির মালিকদের বেশি ভাড়ার লোভ দেখিয়ে ফ্লোর ভাড় নেয় চক্রটি। এসব ঘটনায় ভুক্তভোগীরা পরবর্তীতে এই প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তাদের হতে হয় লাঞ্ছিত। ঘটে অপ্রীতিকর মারামারির মতো ঘটনাও।

আরও জানা গেছে, এদিকে প্রায় এক সপ্তাহ আগে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় মো. ইদ্রিসের বাড়ির দ্বিতীয় তলার বিএসএন গ্লোবাল লিমিটেড নামে প্রতিষ্ঠানের খোঁজ পেয়ে স্থানীয় সাংবাদিকরা গেলে তাদের প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন প্রতিষ্ঠানের লিডার রাকিবসহ কয়েকজন। এসময় ভুয়া প্রতিষ্ঠানের কথা জানতে পেরে সেখানে আরও ভুক্তভোগী ও তাদের স্থানীয় লোকজন জড়ো হলে ম্যানেজার তরিকুল কৌশলে পালিয়ে যায়। এসময় প্রতারক কোম্পানির পক্ষে ভবন মালিক ইদ্রিস ও তার ছেলে রাকিবসহ বেশকয়েকজন প্রভাবশালীদের রোশানলের মুখে পড়েন তারা।

তবে পরবর্তীতে প্রতারক কোম্পানির সত্যতা পেয়ে নিজেরাই তালা ঝুলিয়ে দেয়ার কথা জানান ভবন মালিক ও তার ছেলেরা (ধারণকৃত ভিডিও বক্তব্য)। এসময় উপস্থিত সাংবাদিকরা প্রতারক প্রতিষ্ঠানটির বিষয়ে আশুলিয়া থানাকে বিষয়টি অবহিত করলেও পরবর্তীতে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এঘটনার পর ভুক্তভোগীদের টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারক কোম্পানির লোকজন স্থানীয় রিয়াজ নামে এক যুবকের বিবাদে জড়িযে পড়লে ঘটে মারামারির ঘটনা। এতে কোম্পানির ম্যানেজার তরিকুল, লিডার রাকিব, ভবন মালিকের ছেলে রাকিব, স্থানীয় যুবক রিয়াজ ও গাউছসহ অন্তত ৮-১০ জন আহত হয়। পরে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

এ সম্পর্কিত আরও পড়ুন

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

কর্মবিরতিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় একই বিরোধকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার জন্য রাজশাহী থেকে

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের উনিশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সতর্ক নদীবন্দর

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার (১৪ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে,

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

বন্যা পাহাড়ধসে মৃত বেড়ে চুয়ান্ন, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষের ঠাঁই

দেশে টানা অতিবর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। সোমবার (১৩ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত বন্যা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় বর্তমানে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউপি

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সংরক্ষণ অব্যবস্থাপনা ও টানা পাঁচ দিনের বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই এবং সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় বৃষ্টির পানিতে সেগুলো ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও উঠেছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে একাধিক ফাটল,