
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ২২:৪৮

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাঁসি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম জুয়েল হক (৩৪)। জুয়েল ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ঈশ্বরবড়ুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জুয়েল সোমবার দিবাগত মধ্যরাতে ঘরের ভেতরে আড়ার সাথে দড়ি বেঁধে তাতে ফাঁসি দেয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা ফাঁসি দেয়ার বিষয়টি টের পেরে তাকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে জুয়েল মারা যায়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।

ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জুয়েল কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।