
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ১:১৩

বাংলাদেশ সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি ও সকল প্রকার সার বিসিআইসি ডিলার কর্তৃক সরবরাহের নিশ্চয়তার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতি।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা সমিতির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি মোঃ শাহিনুল ইসলাম শাহীনের সঞ্চলনায় মানববন্ধনে জেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ ১৪০ জন খুচরা সার ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।
এর আগে মেহেরপুর কমিউনিটি সেন্টার থেকে তাদের একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।