
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও নৈশ কোচের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদুল হক (২৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার আব্দুল গফুরের ছেলে ও দুর্ঘটনা কবলিত নৈশ কোচের হেলপার। এঘটনায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত আটটার দিকে আন্ধারীঝাড় বাজার এলাকায় প্রবেশের আগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘মা নাদিয়া' নামের একটি নৈশ কোচের সংঘর্ষ ঘটে। এতে ওই নৈশ কোচের হেলপার আসাদুল হক মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি