বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আমরা গৃহপালিত থাকতে চাই না: সরকারের উদ্দেশ্যে জি এম কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০:৫৯

শেয়ার করুনঃ
আমরা গৃহপালিত থাকতে চাই না: সরকারের উদ্দেশ্যে জি এম কাদের

জাতীয় পার্টি দুটি সংকটের কারণে 'সঠিক' রাজনীতির পথে হাঁটতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

নিজের জন্মদিন উপলক্ষে আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বায়ান্নর ইতিহাস তুলে ধরে জি এম কাদের বলেন, 'ভাষার প্রতি ভালোবাসা এবং বৈষম্যের প্রতি সংগ্রাম; শহীদ যারা হয়েছিলেন, তারা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন। ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলেন তারা বৈষম্যকে দূর করার জন্য—আমরা মাতৃভাষায় যদি কাজ করতে না পারি, আমাদের উর্দু ভাষায় কাজ করতে হয়, তাহলে আমাদের ছেলে-মেয়েরা ভালো চাকরি পাবে না। ব্যবসায়ীরা ভালো ব্যবসা করতে পারবে না। রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কোনো মর্যাদা থাকবে না।'

তিনি বলেন, 'আমরা ভাষাকে নিশ্চয়ই মূল্য দেবো, আমাদের মাতৃভাষা কিন্তু বৈষম্য; যার জন্য রক্ত দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি মনে করি, আমরা শহীদ মিনার করে করে, এখন ঘরে ঘরে শহীদ মিনার করছি, স্কুল, যেখানে-সেখানে শহীদ মিনার করছি কিন্তু শহীদদের আত্মত্যাগের যে মূল বিষয় ছিল, সেটা হলো বৈষম্য। সেই বৈষম্য কি আমরা দূর করতে সক্ষম হয়েছি?

আরও

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
জি এম কাদের
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

'ধনী-দরিদ্রের বৈষম্য বাংলাদেশে প্রতিদিন বাড়ছে। এটা বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? এটা কি অন্যায় নয়? একইসঙ্গে দলীয়করণের বৈষম্য। সরকারি দল করলে এক ধরনের নিয়ম-কানুন। সরকারি দল করলে এক রকম সুযোগ-সুবিধা, এক ধরনের মানুষকে যেটা দেওয়া হচ্ছে, আরেকজনকে সরকারি দল না করলে দেওয়া হচ্ছে না। এটা বৈষম্য, বৈষম্য মানে অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে ভাষা শহীদরা সংগ্রাম করেছিলেন। সেই অন্যায় এখনো হচ্ছে। সেই অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য একুশে আমাদের ডাক দেয়,' যোগ করেন তিনি।

জি এম কাদের আরও বলেন, 'আমরা এটা ভুলে যাই। আমরা শুধু মাতৃভাষা ভালো, মাতৃভাষাকে সম্মান দিতে হবে—এটাই সব না! মাতৃভাষাকে নিশ্চয়ই আমরা সম্মান দেবো কিন্তু আসল যে মেসেজ, যার জন্য মানুষ বুকের রক্ত দিয়েছে সেটা হলো বৈষম্যমুক্ত সমাজ। সেই সমাজকে বর্তমান সরকার আরও বেশি করে বৈষম্যের দিকে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে কোনো চাকরি-বাকরি করতে গেলে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তুমি আওয়ামী লীগ করো কি না? তোমার পরিবারের কেউ আওয়ামী লীগ করে কি না? এই বৈষম্যের বিরুদ্ধেই তো একুশের সংগ্রাম।'

একুশের আসল চেতনাকে আমরা ভূ-লুণ্ঠিত করছি বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

ভাষা প্রতিষ্ঠার পরে বৈষম্যমুক্ত সমাজ দরকার ছিল মন্তব্য করে জাপা চেয়ারম্যান আরও বলেন, 'এই ধারাবাহিকতায় ছয় দফা আন্দোলন এসেছে, এই ধারাবাহিকতায় স্বাধীনতা আন্দোলন এসেছে এবং এই ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছি, যেটাকে আমরা বলি মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি। মুক্তিযুদ্ধ মানে বৈষম্যের বিরুদ্ধে মুক্তি। সেই মুক্তিযুদ্ধে কি আমরা জয়ী হয়েছি? মুক্তিযুদ্ধে আমরা জয়ী হই নাই—স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছি।'

জাতীয় পার্টি নব্বইয়ের পরে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'স্বাভাবিকভাবেই হয়েছে। ক্ষমতার বাইরে থাকলে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো টিকতে পারে না। যারা ক্ষমতায় থাকে তারা বিভিন্নভাবে জুলুম-নির্যাতন, বঞ্চনা করে আমাদের রাজনীতি করতে দেয়নি। ফলে দলে যারা ছিলেন, আস্তে আস্তে দল থেকে চলে গেছেন।'

কাদের বলেন, 'অনেক লোক দল করতে আসেন নিজের স্বার্থের জন্য। তারা দলের স্বার্থও দেখে না, দেশ ও জাতির স্বার্থ তো দেখেই না। সেসব লোক আস্তে আস্তে সরে গেছে। আমি মনে করি, এক সময় এটা স্বাভাবিক গতিতেই কমে গেছে। ২০০৮ সালে আমরা যখন মহাজোট করেছি, তার পরবর্তীতে অনেকে বলেছে আমরা পরজীবী হয়ে গেছি। একজন সাংবাদিক সেদিন একটা লেখায় লিখেছেন, জাতীয় পার্টি পরজীবী হয়েছে। কেন? অন্যের ওপর ভর করা ছাড়া তারা জিততে পারে না। তারা হয়তো কারও সঙ্গে জোট করলে আসন পায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

'এই পরজীবীটা আমাদের জন্য বড় সুযোগ ছিল। বড় দুটি রাজনৈতিক শক্তির অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়। সেই অল্প ভোটটি আমরা দিতে পারতাম সব আসনে। আমাদেরকে নেওয়ার জন্য, আমাদেরকে পরজীবী করার জন্য প্রতিযোগিতা ছিল। সেটার জন্য আমাদের একটা বার্গেনিং পাওয়ার ছিল। আমরা বার্গেনিং করে অনেক কিছু আদায় করতে পারতাম। সেটা ছিল আমাদের রাজনৈতিক শক্তি,' বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, '২০১৪ এর পর থেকে আমরা সেটা হারিয়ে ফেলেছি। এখন আমরা সম্পূর্ণভাবে সেটা হারিয়ে ফেলেছি। আমরা এখন হয়েছি গৃহপালিত রাজনৈতিক দল। এটা বাস্তবতা। এটা করা হয়েছে, সরকারি দল থেকে। আমাদের ভেতরে তাদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। তারা আমাদের দল করে কিন্তু রাজনীতি করে আরেক দলের—সরকারি দলের। তারা আমাদের দলের সুযোগ-সুবিধা নেয়, পদ-পদবি নেয়, আমাদের দলের বার্গেনিংয়ের কারণে বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু দল করার সময়, রাজনীতি করার সময় তারা সরকারি দলের রাজনীতি করে। সরকারি দলের স্লোগান দেয়, সরকারি দলের কথা বলে। ফলে আমরা যখনই কোনোভাবে সঠিক রাজনীতি করতে যাই, তখনই দল ভেঙে আরেকটা দল সৃষ্টি করার চেষ্টা করে। সরকার করে, সব সময় করেছে। যেন আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে না পারি।

'আগে পরজীবী হলেও আমাদের একটা চয়েস ছিল, আমরা এখানে যেতে পারি, আমরা আরেকখানেও যেতে পারি। সেটাই ছিল আমাদের বার্গেনিং পয়েন্ট; তোমরা যদি আমাদেরকে ভালোভাবে না দেখো, আরেকজনের কাছে যাব। সে যদি ভালোভাবে না দেখে তোমার কাছে আসব। এখন আমরা বন্দি হয়ে গেছি, একজনের কাছে ছাড়া যেতে পারব না,' বলেন তিনি।

কারণ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'আমাদের আরেকজন লোক পাশে বসে থাকবেন, উনি একটা ডাক দেবেন এবং সরকার তাকে মদদ দেবে, মিডিয়া তাকে বিভিন্নভাবে কভারেজ দেবে, আর আমাদের দল ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বলে ভেঙে দেওয়া হবে। আইন-কানুনে মাধ্যমে আমাদের লাঙ্গল-টাঙ্গল সব নিয়ে যাওয়া হবে—এই ধরনের ধামকি দেওয়া হবে। তার ফলে, দল বাঁচাব না রাজনীতি বাঁচাব? এই সমস্যা জাতীয় পার্টি সব সময় বহন করে যাচ্ছে। কারণ আমাদের দুর্বলতা। কারণ, আমরা লোভ-লালসা থেকে দূরে থাকতে পারি না।

'আমাদের দলে থেকে যারা আরেক দলের রাজনীতি করে, তাদের আমরা দল থেকে বের করে দিতে পারি না এবং ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতিকে বাঁচাতে হয়, আমাদের এই ঝুঁকি নিতে হবে। আমাদের বুঝতে হবে, আমাদের দুর্বল করার সরকার সব সময় আমাদের পেছনে একটি জোট বানিয়ে রাখবে। যখনই আমরা সত্যিকার অর্থে আমাদের রাজনীতি করব, জনগণের রাজনীতি করব, তখনই তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সরকার করছে এটা। কাজেই এটাকে বাঁচাতে হলে সব নেতাকর্মীকে জাতীয় পার্টি করতে হবে, যারা জাতীয় পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দল করতে চায়, তাদের দল থেকে বের করে দিতে হবে। যদি করতে পারেন দল টিকবে, যদি করতে না পারেন দল টিকবে না,' নেতাকর্মীদের উদ্দেশে বলেন তিনি।

দেশ ও জাতির কাছে গৃহপালিত দলের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে এই রাজনীতিক বলেন, 'পরজীবী দলের প্রয়োজনীয়তা দেশের কাছে আছে। যেহেতু আমরা ব্যালেন্সিং ফ্যাক্টর, আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার। আমাদের কথা শুনতে বাধ্য হয় যে কোনো দল। সেটুকু পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে। যে মুহূর্তে আমরা একজনের কাছে বন্দি হয়ে গৃহপালিত হবো এবং উনি যেভাবে চাইবেন সেভাবে কথা বলবো, তখন জনগণের কাছে আমাদের কোনো দরকার নেই। তাহলে এই দলের জন্য জনগণ কেন ভোট দেবে? জনগণ কেন এগিয়ে আসবে? এই সমর্থন দেবে? এটা আমাদের বুঝতে হবে।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, 'দলকে যদি বাঁচাতে হয়, তাহলে গৃহপালিত থেকে বেরিয়ে আসেন। দরকার হলে পরজীবী থাকব। পরজীবী থেকে আমরা স্বনির্ভর হবো। আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে। যারা গৃহপালিত হওয়ার জন্য দায়ী, তাদের বর্জন করতে হবে।'

এ সময় নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানান কাদের।

সরকারের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, 'আমরা গৃহপালিত থাকতে চাই না। সরকারকে অনুরোধ করব, এভাবে দেশের রাজনীতিকে নষ্ট করবেন না। রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে দেন। সবাইকে ধ্বংস করে আপনারা একক রাজনীতি করবেন সেট দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না।'

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ সংবাদ

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং চলবেই-টুকু

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

এ সম্পর্কিত আরও পড়ুন

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর রুহুল কবির

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। দলের পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছেন, আজকের বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর বিএনপির পক্ষ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা। সে কারণেই তিনি

ফখরুলের বিদায়ে বিএনপির মহাসচিব পদে এগিয়ে রিজভী

ফখরুলের বিদায়ে বিএনপির মহাসচিব পদে এগিয়ে রিজভী

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। আর সেই কাউন্সিলে দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদে থাকছেন না—এমন ইঙ্গিত তিনি নিজেই আগে গণমাধ্যমকে দিয়েছিলেন। ফলে নতুন মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, আলোচনায় তিন প্রার্থী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি পদে দলটির প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে দলটির। শনিবার রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে,